আজ আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ | সংবাদটি ২৬ বার পঠিত

প্রান্তডেস্ক:বিশ্ব অর্থনীতি ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে হিসাবরক্ষক ও অর্থসংক্রান্ত পেশাজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষণ, আয়-ব্যয়ের বিবরণ তৈরি, বাজেট ব্যবস্থাপনা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করেন তারা।
এসব পেশাজীবীর অবদানকে স্বীকৃতি দিতে প্রতিবছর ১০ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস।
বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠান, আর্থিক সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ পেশার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের অবদান স্মরণ করা হয় দিবসটিতে।
একই সঙ্গে হিসাবরক্ষণ ও অর্থ ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা, সততা এবং স্বচ্ছতার গুরুত্বও তুলে ধরা হয়।

