হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ | সংবাদটি ২৫ বার পঠিত

অনুষ্ঠান একজন সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এই দায় কার? অন্তর্বর্তী সরকারের নাকি বর্তমান সরকারের? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি।
হামের টিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দুষ্ট লোক বলে এই টিকা ভারত থেকে আনা হয়েছে। এই কথা সত্য নয়। মাত্র ৮ শতাংশ টিকা আনা হয়েছে ভারত থেকে। বাকি টিকা আনা হয়েছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে।স্বল্প মূল্যে এই টিকা আনা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।

