হামের উপসর্গ নিয়েএক শিশুর মৃত্যু হয়েছে
প্রান্তডেস্কগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিয়ান ইসলাম নামের ১১ মাস ২৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। তিনি জকিগঞ্জের আলমনগর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।
একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪১ জন। এ নিয়ে বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৬ জন।রবিবার (৩০ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।
এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত হাম রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

