৫ আগস্ট ছুটি পাবেন না যারা
প্রকাশিত হয়েছে : ৩ আগস্ট, ২০২৬ ২:২১ অপরাহ্ণ | সংবাদটি ২১ বার পঠিত
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। গত বছর থেকে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে এই দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে অনেক সরকারি চাকরিজীবীর টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে।
বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

