৭ মাসে ১৫২৪৩ নিখোঁজ জিডি, এখনো উদ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু

এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিশুদের গুম ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। গণমাধ্যমের বরাতে থানার পুলিশ সদর দপ্তর সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) বিপুল পরিমাণ শিশু নিখোঁজের জিডি নথিভুক্ত হয়েছে, যার মধ্যে দুই হাজারের অধিক শিশু এখনো নিখোঁজ রয়েছে।
বিবৃতিতে আরো জানানো হয়, এই সময়ের মধ্যে ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের হারিয়ে যাওয়ার ঘটনায় ১৫ হাজার ২৪৩টি জিডি করা হয়।
হারিয়ে যাওয়া শিশুদের দ্রুত খুঁজে বের করতে সংশ্লিষ্ট প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি শিশু নিখোঁজ প্রক্রিয়ার নেপথ্যে থাকা অপরাধী সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করার দাবি তোলে সংগঠনটি।

