আইফেল টাওয়ারে ধর্মীয় গোষ্ঠীর সফর, আড়ালে থাকতে বলা হয়েছিল নারী কর্মীদের

সেইন নদীতে নৌযাত্রার আগে আইফেল টাওয়ারের সামনে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন হিন্দু সন্ন্যাসীরা। ৩ সেপ্টেম্বর প্যারিসে। ছবি: এএফপি
এএফপি::ফ্রান্সের আইফেল টাওয়ার দর্শনার্থীদের জন্য মঙ্গলবার আবার খুলে দেওয়া হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে এএফপির সাংবাদিকরা টাওয়ারের নিরাপত্তা তল্লাশি কেন্দ্রগুলো দিয়ে দর্শনার্থী প্রবেশ করতে দেখেছেন। ঐতিহাসিক এই স্থাপনার ওয়েবসাইটেও চালু হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
সোমবার হিন্দু ধর্মীয় গোষ্ঠীর টাওয়ার পরিদর্শনের সময় নারী কর্মীদের আড়ালে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে সেদিন থেকে কর্মীরা ধর্মঘট শুরু করলে দর্শনার্থী প্রবেশ বন্ধ হয়ে যায়। পরে ওই গোষ্ঠীর পক্ষ থেকে ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে।
_1788857550.png)
আইফেল টাওয়ারের সামনে বন্ধের নোটিশ। ফাইল ছবি: এএফপি
তবে আইফেল টাওয়ারের কর্মীরা এক বিবৃতিতে বলেছেন, প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদেরকে আড়ালে যেতে বলা, তাদের জায়গায় অন্যদের বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তারা এমন নির্দেশনার নিন্দা জানাচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, কিছু নারীকে তাদের দায়িত্বের স্থান ছেড়ে অন্য এলাকায় চলে যেতে বলা হয়েছিল। কিছু জায়গায় তাদের পরিবর্তে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। প্রতিনিধি দলটি সেখানে থাকা অবস্থায় সব নারী কর্মীকে নির্দিষ্ট কিছু এলাকা দিয়ে যাতায়াত না করতেও নির্দেশ দেওয়া হয়েছিল।

