প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ | সংবাদটি ২১ বার পঠিত
সংগৃহীত ছবি
প্রান্তডেস্ক:সুনামগঞ্জের শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাল্লা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এবং বর্তমান উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।পুলিশ জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে অরিন্দম চৌধুরী অপু এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩) ও ২৫ (ডি) ধারায় মামলায় তাকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর অপুকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বলেন, আগামী ১৫ আগস্ট উপলক্ষে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রম করার পাঁয়তারা করছেন অরিন্দম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।