একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: মির্জা ফখরুল
প্রান্তডেস্ক:দেশে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করতে না পারে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি একটি বিরল সম্মানের বিষয় যে দেশটি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত হয়েছে। আগামী এক বছর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংস্থার নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

