হাম ও উপসর্গে ৬০০-এর বেশি শিশু মৃত্যু
প্রান্তডেস্ক:সারা দেশে হাম ও উপসর্গে ৬০০-এর বেশি শিশু মারা গেছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ শিশু।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২১০ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫৫টি শিশু। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৯১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫১১ শিশুর। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছে ৯০ শিশু।

