গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি মহাপরিচালক
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান।
তার সঙ্গে রয়েছেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে তিন কর্মকর্তা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

