মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত
প্রান্তডেস্ক:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস উইং তা নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ড. মঈন খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

