সম্পাদকীয
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত
আজ থেকে মাত্র চারদিন পরই আমাদের কাছে ঘুরে আসছে ঐতিহাসিক মহান মে দিবস।১৮৮৬ সালের ১লা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তার স্মরণে এই দিবসটি পালিত হয় । এই রক্তাক্ত আন্দোলনের ফলেই শ্রমিকদের ন্যায্য অধিকার এবং কাজের নির্দিষ্ট সময় প্রতিষ্ঠিত হয়েছিল ।
মে দিবসের মূল ইতিহাস ও তাৎপর্য:
-
- প্রেক্ষাপট: উনিশ শতকে কল-কারখানায় শ্রমিকদের দৈনিক ১০-১২ ঘণ্টারও বেশি সময় অমানবিক পরিবেশে কাজ করতে হতো ।
- আন্দোলনের সূচনা: দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আমেরিকার ট্রেড ইউনিয়নগুলো ১৮৮৬ সালের ১লা মে ধর্মঘটের ডাক দেয়।
- শিকাগো হে মার্কেট ট্রাজেডি:
৩রা মে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ গুলিবর্ষণ করলে শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে ৪ঠা মে হে মার্কেটে বিশাল সমাবেশ ডাকা হয়। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হলে পুলিশও পাল্টা গুলি চালায়, যাতে বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ নিহত হন ।
- ফাঁসি ও বিজয়: এই ঘটনার পর শ্রমিক নেতাদের ওপর নেমে আসে দমনপীড়ন। মিথ্যা অভিযোগে শ্রমিক নেতা অগাস্ট স্পাইস, অ্যালবার্ট পার্সনসহ অনেকের ফাঁসি কার্যকর করা হয় ।
- আন্তর্জাতিক স্বীকৃতি: ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সমাবেশে ১৮৯০ সাল থেকে প্রতি বছর ১লা মে বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ।
বাংলাদেশেও এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয় এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইকে স্মরণ করা হয় ।আজ “সিলেটপ্রান্ত”বাংলাদেশসহ বিশ্বের শ্রমিকশ্রেনীর প্রতি উদাত্ত আহবান রাখছে আসুন আমরা শ্রমিক শ্রেনীর মধ্যে দৃড় ঐক্য গড়ে তুলে বিশ্বে সাম্রজ্যবাদ ,সামাজিক সাম্রাজ্যবাদ, সম্প্রসারনবাদ ,পুজিবাদ,স্মন্তবাদের কবর-রচনা করে শোষন হীন সাম্যবাদী পৃথীবি গড়ে তুলতে দৃপ্ত পায়ে এগিয়ে চলি।

