শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
প্রান্তডেস্ক:সিলেটে পৌঁছেই এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে যান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির শান্তিকামনায় মোনাজাত করেন। এসময় সিলেট বিএনপির নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এরআগে সরকার গঠনের আড়াই মাসের মাথায় বৃষ্টি উপেক্ষা করে শনিবার (২ মে) সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রীি। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর।


