না ফেরার দেশে বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী

বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী মারা গেছেন। সংগৃহীত ছবি
প্রান্তডেস্ক:প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অমর কণ্ঠসৈনিক ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী, দেশের অন্যতম বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই।
সুরের ভুবন শোকের সাগরে ভাসিয়ে রাজধানীর একটি হাসপাতালে সোমবার (১৬ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন গুণী এই শিল্পী। শেষ পর্যন্ত হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থাতেই তার জীবনের সুর থেমে গেল।
সুরের আবহেই বেড়ে ওঠা দীপ্তি রাজবংশী আজীবন নিজেকে জড়িয়ে রেখেছিলেন বাংলার লোকসংগীতের সঙ্গে। সত্তরের দশক থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তিনি। শুধু গান গাওয়াতেই সীমাবদ্ধ ছিলেন না, সাংগঠনিক দক্ষতায়ও রেখেছেন দ্যুতি। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদেও।