জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান

প্রান্তডেস্ক:বাংলাদেশে বিক্ষোভকারীর শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার আছে। তবে সেই প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে সহিংস হামলা চালায়। এ বিষয়ে সাংবাদিক আবু সুফিয়ানের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-প্রেস সচিব ফারহান হক ওই মন্তব্য করেন সোমবার নিয়মিত ব্রিফিংয়ে। ওই সাংবাদিক তার প্রশ্নে বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় আওয়ামী লীগ সমর্থকরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা চালিয়েছে। আপনারা জানেন, এই ব্যাংকটি নোবেল শান্তি পুরস্কারজয়ী একটি প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেয়া এর প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ থেকেই হামলাকারীরা ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করেছে বলে মনে হচ্ছে। জাতিসংঘ কি এ বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখবে, নাকি এ বিষয়ে তাদের কোনো বক্তব্য রয়েছে?
এ প্রশ্নের জবাবে ফারহান হক বলেন- আমরা মনে করি, সহিংসতার সব ঘটনারই জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। তবে আমাদের পক্ষ থেকে অবশ্যই বলতে চাই, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। কিন্তু আমরা জোর দিয়ে বলতে চাই, সেই প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।বাংলাদেশ ভ্রমণ
ওই সাংবাদিক সম্পূরক প্রশ্নে বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বিচারকের কাছে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তার জীবন ও পরিবারের সদস্যদের জীবন বিপন্ন। এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আছে? এ ছাড়া জাতিসংঘের মহাসচিব গত অক্টোবরের শুরুতে পাকিস্তান সফর করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী, ফিল্ড মার্শাল এবং উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এ প্রশ্নের জবাবে ফারহান বলেন, জাতিসংঘ মহাসচিবের বৈঠকগুলোর বিস্তারিত আমরা আগেই প্রকাশ করেছি। এ বিষয়ে তার পাকিস্তান সফরের বিবরণ দেখতে পারেন। তবে আমরা অবশ্যই মনে করি, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে যেকোনো উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং কর্তৃপক্ষকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

