গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি, মাধবপুরের ছয় যুবক নিখোঁজ
প্রান্তডেস্ক:ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার উদ্দেশে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় যুবক। তাদের সঙ্গে থাকা একজন প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ যুবকদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দালালদের মাধ্যমে একটি প্লাস্টিকের নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন সাত তরুণ। তাদের মধ্যে ছয়জন মাধবপুর ও একজন লাখাই উপজেলার বাসিন্দা। তারা হলেন—মাধবপুরের পুরাইকলা গ্রামের মাসুম মিয়া, পাবেল মিয়া ও আতাউর মিয়া, কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া।
পরিবারগুলোর বলেছেন, গ্রিসে পৌঁছে দেওয়ার কথা বলে দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। কেউ জমি বিক্রি করে, কেউ আবার চড়া সুদে ঋণ নিয়ে এই টাকা জোগাড় করেন। কিন্তু যাত্রার পর থেকে গত ১৫ দিন ধরে নিখোঁজ যুবকদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।
নাঈম মিয়ার বাবা হবিব মিয়া বলেন, ‘আজ ছেলের চিন্তায় সব কিছু হারাতে বসেছি। ছেলেকে আর দেখতে পারব কি না, আল্লাহ জানেন। দালালদেরও কোনো সহযোগিতা পাচ্ছি না।’
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, নিখোঁজ যুবকদের সন্ধান পেতে তাদের পরিবারকে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।
ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার উদ্দেশে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় যুবক। তাদের সঙ্গে থাকা একজন প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি।