রয়টার্সের প্রতিবেদন:: দেশে ফিরতে পাসপোর্ট চেয়ে শেখ হাসিনার আবেদন
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৩২ বার পঠিত

প্রান্তডেস্ক:ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য সোমবার আবেদন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি চিঠি থেকে এ তথ্য জেনেছে।
২০২৪ সালে দেশ ছাড়ার পর এই প্রথম তিনি এ ধরনের কোনো আবেদন করলেন।
এমন পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে। হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
তবে ভারতে অবস্থান করে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও দলিলের আওতায় থাকা বাধ্যবাধকতা মেনে এ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

