ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত::-মো. তারেক রহমান

প্রান্তডেস্ক:সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী দল হয়েছে বলে অভিযোগ করেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তার দাবি, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে পোস্টাল ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থীদের টাকা দিয়ে কিনে নির্বাচন করানো জামায়াতের আরেকটি কারসাজি ছিল বলে অভিযোগ তোলেন মো. তারেক রহমান। বলেন, ‘ভোট ভাগ করে জনগণের চাহিদাকে তারা পরাজিত করে ওই এলাকাকে প্রকৃত জনপ্রতিনিধির নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে।’অন্য এলাকা থেকে ভোটার স্থানান্তর করে ভোট ম্যানিপুলেট করেছিল।প্রকৃত ভোটাদের চাহিদাকে পরাজিত করে তারা ভোটারদের হক মেরে খেয়েছে।এগুলো ছাড়া গালিগালাজ করা এই দল কয়টা আসন পেত? প্রশ্ন করেন আমজনতা দলের এই নেতা।

