পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের ৫ বিধানসভা আসনে চলছে ভোটগণনা ছবি: ফাইল

ছবি: ফাইল
প্রান্তডেস্ক:কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে ভোটগণনা চলছে। একইসঙ্গে আসামের একটি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট গণনাও শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট শুরুর আগে হয় মক পোল।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র
রেজিনগর বিধানসভা কেন্দ্র
রেজিনগরেও বিজেপির প্রার্থী শঙ্করাভ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রার্থী গোলাম নবী আজাদকে (রবিন) উল্লেখযোগ্য ভোটে পেছনে ফেলেছেন।
নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হাসিরানী রথ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ এতেশামুল হক, কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। সিপিআই প্রার্থী শান্তি গোপাল গিরি, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) প্রার্থী আলী মহম্মদ সাবে মিরাজ খান। এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ সঞ্চিতা প্রধান দে’কে প্রার্থী করলেও পরে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরপরই কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন মমতা। এছাড়াও রয়েছেন স্বতন্ত্র দলের প্রার্থীরা।
অন্যদিকে রেজিনগর বিধানসভার আসনে বিজেপির প্রার্থী শাখারভ সরকার, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী, আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ, ঋতব্রত তৃণমূলের প্রার্থী সফিউজ্জামান শেখ, কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, সিপিআইএম মনোনীত প্রার্থী সৈয়দ আসাদ আলী।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম, একসঙ্গে দুইটি আসন থেকে জয়ী হওয়ার পরে নিজের পুরোনো কেন্দ্র নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একইভাবে ‘আম জনতা উন্নয়ন পার্টির’ (এজেইউপি) হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলার নওদা ও রেজিনগর আসন থেকে জেতার পর নওদা নিজের কাছে রেখে রেজিনগর আসনটি ছেড়ে দেন। শূন্য ওই দুই আসনেই আজ প্রার্থীদের ভাগ্য পরীক্ষার ফলাফল জানা যাবে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ তামিলনাড়ুর দুইটি (মাদুরান্তাকম, ধারাপুরম), পুদুচেরির একটি (থাট্টানচাভাদি) বিধানসভার আসলেও চলছে ভোট গণনা।
তামিলনাড়ু (ধারাপুরম ও মাদুরান্তকম): ধারাপুরমে বিজয়ের দল টিভিকে এবং এআইএডিএমকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
পদুচেরি (তাত্তানচাভাদি): এনডিএ জোটের শরিক এআইএনআরসি প্রার্থী অশোক আনন্দ সহজ জয়ের দিকে এগোচ্ছেন। একইসঙ্গে আসামের নগাওঁ লোকসভা আসনটিতে উপনির্বাচনের গণনা চলছে।
নগাঁও (আসাম লোকসভা উপনির্বাচন): নগাঁও কেন্দ্রে গণনার শুরু থেকেই বিজেপির প্রার্থী দেবাশীষ শর্মা বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল দ্বিতীয় স্থানে এবং কংগ্রেস প্রার্থী তৃতীয় স্থানে পিছিয়ে পড়েছেন।
সব আসনগুলোর ভোটের পূর্ণাঙ্গ ফলাফল সামনে আসতে মোটামুটি আজ শুক্রবার সন্ধ্যা হতে পারে।

