দিল্লিতে বিক্ষোভ ::এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর, ২০২৬ ২:২১ অপরাহ্ণ | সংবাদটি ১৫ বার পঠিত

তুষার গান্ধী। ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট
শনিবার বিকেল সাড়ে তিনটায় মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ওই কর্মসূচি হওয়ার কথা ছিল। তুষার গান্ধীর সংগঠন এ কর্মসূচির আয়োজন করেছিল। এদিকে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগীদেরও আটক করেছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানান, বান্দ্রা এলাকা থেকে তুষার গান্ধীকে আটক করে ডিএন নগর থানায় নেওয়া হয়েছে। তবে তুষার গান্ধীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, তাকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
তার এক সহযোগী ও সংগঠনটির সহসভাপতিকেও আন্ধেরি এলাকা থেকে আটক করে এমআইডিসি থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের গ্রেপ্তার করা হয়নি, শুধু আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।
গতকাল শুক্রবার এক্সে একটি পোস্টের সঙ্গে কর্মসূচির পোস্টার প্রকাশ করে তুষার গান্ধী মুম্বাইয়ের বাসিন্দাদের আজ বিকেল সাড়ে তিনটায় আগস্ট ক্রান্তি ময়দানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, কর্মসূচির অনুমতি চেয়ে কোনো আবেদন জমা পড়েনি। তাই এ কর্মসূচির অনুমতিও দেওয়া হয়নি।

