জাসদের কার্যালয় থেকে অর্ধশতাধিক আটক
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ | সংবাদটি ২৬ বার পঠিত

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাসদের প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
ডিএমপির একটি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

