সিলেটে মাদকবিরোধী অভিযানে ৪৪ জনের কারাদণ্ড
প্রান্তডেস্কসিলেট নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার রাত ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া সেল) আব্দুল বাছিত মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নগরীর ছয়টি থানার বিভিন্ন এলাকায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারী ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেন। সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।


