সিলেটে হাম সন্দেহে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮১

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া শিশুটির বয়স ৬ মাস বলে উল্লেখ করা হয়েছে। শিশুটির বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন (দুজন রুবেলাসহ), মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হওয়া ১৮১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছে।
এ ছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৬২৯ জন ভর্তি আছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন চিকিৎসাধীন।
এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১৭ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বিয়ানীবাজারে ১০ জন, গোলাপগঞ্জে ১৭ জন এবং ফেঞ্চুগঞ্জে ২ জন ভর্তি রয়েছে।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৩ জন, ধর্মপাশায় একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের মৃত্যুর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১৬৬ জন এবং নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ১০ জন নিয়ে মোট ১৭৬ জন মারা গিয়েছেন

