নাতনিকে কামড়ানো সাপ ধরে খাঁচাবন্দি করলেন দাদি, ছুটে গেলেন হাসপাতালে

প্রান্তডেস্ক:রংপুরে রাতের অন্ধকারে বাড়ির উঠানে সাপের কামড়ের শিকার হয়েছে এসএসসি পরীক্ষার্থী রিতু মনি (১৫)। তবে আতঙ্কিত না হয়ে সাপটিকে ধরে খাঁচায় বন্দি করেছেন তার দাদি মোরশেদা বেগম।
চিকিৎসকরা জানান, সাপের প্রজাতি শনাক্ত করার ক্ষেত্রে সাপটি ধরে হাসপাতালে নিয়ে আসা জরুরি নয়। বরং সাপের দংশনের পর আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সাপ ধরতে গিয়ে দ্বিতীয়বার দংশনের ঝুঁকি নেওয়া উচিত নয়।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘সাপে দংশিত একজন রোগী ভোরে হাসপাতালে এসেছে। আমরা তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছি এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে রোগী অনেকটাই সুস্থ আছে। সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছানো গেলে মৃত্যুঝুঁকি থেকে তাকে বাঁচানো সম্ভব। তাই সাপে দংশনের পর কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে।’(সৌজন্যে:দৈনিক কালের কন্ঠ)

