মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ হয়ে গেছেন’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নৌবাহিনী আর কার্যকর অবস্থায় নেই, বিমানবাহিনীও ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং শীর্ষ নেতৃত্বকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যুদ্ধে ইরানের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের হত্যা করা হয়েছে এবং তারাও শেষ হয়ে গেছেন। বক্তব্য দেওয়ার সময় তিনি ‘খামেনি’র পরিবর্তে ভুল করে ‘খোমেনি’ নামটি উচ্চারণ করেন। উল্লেখ্য, খোমেনি ১৯৮৯ সালে মারা যান। অন্যদিকে, প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।
এরপর ট্রাম্প বলেন, ‘তার ছেলেও (মোজতবা খামেনি) ৯০ শতাংশ শেষ হয়ে গেছেন।’ তার দাবি, মোজতবা বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির হামলা শুরুর পর মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ওই দিন তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মারাত্মক আহত হন এবং তার পিতা নিহত হন। এ হামলার পর থেকে তার অনুপস্থিতি, স্বাস্থ্যবস্থা এবং তিনি কোথায় রয়েছেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন একাধিকবার দাবি করেছে ইরান।
সূত্র : আনাদোলু এজেন্সি।

