যন্ত্রণায় কাতর খাদিজা, প্রকাশ্যে আসামিরা
প্রান্তডেস্ক:সিলেটে এসিড সন্ত্রাসের শিকার খাদিজা ও তার শিশু সন্তান অসহনীয় যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। আর অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের খুঁজে পাচ্ছেনা।
খাদিজা বেগম (৪০) সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের মোগলাবাজার থানাধীন ললমাটিয়া ষাটঘর এলাকার বাসিন্দা এমরান মিয়ার (৪৩) স্ত্রী। তারা ওই এলাকার পর্তুগাল প্রবাসী নোমান খানের সম্পত্তি দেখাশোনা করেন এবং তার একটি প্লটে বাস করেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার সঞ্জয়পুর গ্রামে।
জানা গেছে, ওই প্রবাসীর সম্পত্তি দখলে মরিয়া একটি চক্র সবসময় তাকে ওই প্লটটি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিতো। তিনি তা অমান্য করে নিজের দায়িত্ব পালন করছিলেন। গত ১৪ মে রাত সাড়ে ১২টার দিকে এমরান পাশের একটি দোকানে পান খেয়ে ফিরে আসার সময় দেখেন হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের শিববাড়ী পৈত্যপাড়ার আব্দুল মান্নান মোল্লার ছেলে জিয়াউর রহমান (৪০), লালমাটিয়া ষাটঘর এলাকার আলকাছ মেম্বারের ছেলে রাসেল আহমদ (৩৫) ও দক্ষিণ সুরমা থানার জৈনপুর চান্দাই এলাকার সুনু মিয়ার ছেলে সুজন(৩০)।

