ইরানের এক হামলায় পাল্টে গেল যুদ্ধের হিসাব-নিকাশ: আল-জাজিরার বিশ্লেষণ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ২৯ বার পঠিত

মুহানাদ সেলুম বলেন,“এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ উল্টে দিলে সেগুলো লন্ডনে পৌঁছাতে পারে। সুতরাং, এটি শুধু যুক্তরাষ্ট্র এবং তাদের যুদ্ধের যৌক্তিকতার জন্যই হিসাব-নিকাশ পাল্টে দেয় না, বরং যুদ্ধে যোগ দিতে অনিচ্ছুক লন্ডন এবং ইউরোপীয় ইউনিয়নের জন্যও পরিস্থিতি বদলে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “ইরানের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) থাকতে পারে, যা এমনকি যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে সক্ষম, কারণ ইরান তাদের মহাকাশ কর্মসূচির মাধ্যমে এর পরীক্ষা চালিয়েছে”। সূত্র: আল-জাজিরা

