প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৫০ বার পঠিত
প্রান্তডেস্ক:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছর পর প্রথমবারের মতো চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন। যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক আরোপের প্রেক্ষাপটে, দুই এশীয় প্রতিবেশী দেশ নানা পার্থক্য থাকা সত্ত্বেও ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। এ পরিস্থিতিতেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের সাইডলাইনে তিয়ানজিন শহরে দুই নেতা সাক্ষাৎ করেন। তার একদিন আগে প্রধানমন্ত্রী মোদি সম্মেলনে যোগ দিতে চীন পৌঁছান। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত রয়েছেন। মোদি-শি দুই নেতার মধ্যে প্রায় ১০ মাস পর প্রথম বৈঠক। সর্বশেষ তারা রাশিয়ায় ব্রিকস সম্মেলনে মিলিত হন। একইসঙ্গে, এটাই সাত বছরের মধ্যে মোদির প্রথম চীন সফর।