বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস আর নেই
প্রান্তডেস্ক:বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস আর নেই।আজ (১৯ ফেব্রুয়ারী, বুধবার) সকালে সিলেট মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।পেশায় শিক্ষক সুধীর চন্দ্র দাস ১৯৭১ সালের মহান মুক্তযেুদ্ধে ৫ নম্বর সেক্টরের অন্তর্গত টেকেরঘাট সাবসেক্টরের কোম্পানী কমান্ডার ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর একমাত্র ছেলে সুদীপ দাস অতিরিক্ত পুলিশ সুপার হিেসেবে কর্মরত।
বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস ভাটিবাংলায় অনেক অপারেশনের সফল নেতৃত্ব দেন। মহান শিক্ষকতা পেশায় তিনি নিজেকে ২০০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত নিয়োজিত রেখেছিলেন। আজ (১৯ ফেব্রুয়ারী,বুধবার)দুপুরে মহানগরীর চালিবন্দর মহাশশ্মানঘাটে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

