ফুলপরীকে নির্যাতন: ছাত্রলীগ নেত্রীসহ ৫ ছাত্রী বহিষ্কার
![]()
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।অভিযুক্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের সানজিদা অন্তরা চৌধুরী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ওমোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।
প্রক্টর জানান, ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ‘স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট’ অনুযায়ী অভিযুক্তদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে এটা সর্বোচ্চ শাস্তি। এই সময়ে বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষাসহ কোনো কিছুতেই অংশ নিতে পারবেন না। আগামী ১৯ জুলাই এই সিদ্ধান্ত হাইকোর্টে উপস্থাপন করা হবে বলেও জানান ড. শাহাদাৎ হোসেন আজাদ।
এ ঘটনায় গত ১৪ ফেব্রয়ারি ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। এ ঘটনা দেশজুড়ে আলোচিত হয়। এর পরই তদন্ত কমিটি গঠন করে উচ্চ আদালত।

