রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি আয়াসের জামিন নামঞ্জুর, নারী বিবেচনায় রিমি মুক্ত
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ | সংবাদটি ২১ বার পঠিত

ছবি: সংগৃহীত।
প্রান্তডেস্ক:রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ অক্টোবর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় আয়াস ও মারজিয়া খন্দকার রিমিসহ চারজনকে আসামি করা হয়।
মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়। পরে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

