স্বরাষ্ট্রমন্ত্রী:অপ্রতিম হত্যাকাণ্ডে আরো একজন গ্রেপ্তার, অপরাধ স্বীকার:
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৯ বার পঠিত

প্রান্তডেস্ক:কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গ্রেপ্তার ব্যক্তিরা এই হত্যার দায় স্বীকার করেছেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে।
তার ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সব আসামি গ্রেপ্তার করা হয়েছে। বলেন, সর্বশেষ হিসাবমতে, আগে তিনজন, আজ একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছেন। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান।
তারা ঘটনা স্বীকার করেছেন। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ করানো যায় কি না, এগুলো নিয়ে কাজ করছে।’
কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

