সিলেটে পুলিশের ৫ ঘন্টার চিরুনী অভিযানে গ্রেপ্তার- ৩৬

ছবি : সংগৃহীত
প্রান্তডেস্ক:সিলেট মহানগরজুড়ে পুলিশের চিরুনী অভিযানে ৩৬ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। তারা জানায় সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৪, জালালাবাদ থানার বিভিন্ন এলাকা থেকে ১১, এয়ারপোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে ৮, দক্ষিণ সুরমা থানার বিভিন্ন এলাকা থেকে ৪, মোগলাবাজার থানার বিভিন্ন এলাকা থেকে ১ ও শাহপরাণ থানার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়েছে। সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

