কিমের কাছে ৫৭টি পরমাণু বোমা আছে: ট্রাম্প

২০১৯ সালে সাক্ষাতের একটি মুহুর্তে কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
প্রান্তডেস্ক:উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে কমপক্ষে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু বোমার অধিকারী হওয়ায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে ‘মিলেমিশে থাকা জরুরি’ বলেও মন্তব্য করেছেন তিনি।
গত বুধবার হোয়াইট হাউসে নতুন একটি হেলিপ্যাড উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, তাঁর কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে। বাইডেনের মেয়াদে এটা কখনোই ঘটতে দেওয়া উচিত ছিল না। আমি প্রেসিডেন্ট হলে এটা হতে দিতাম না। এদিকে ট্রাম্প বলেছেন, তিনি চলতি বছরের শেষের দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। তবে কিমের ছোট বোন দুই নেতার মধ্যকার এই যোগাযোগের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সিএনএন।

