সিলেট বিস্তারিত সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রান্তডেস্ক:গ্যাস সংকটে পাম্প বন্ধ থাকার কারণে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শুক্রবার সকালে সিলেটের শিবগঞ্জ এলাকায় সুরমা অটো কেয়ার পাম্পের সামনে বিক্ষোভ করেন তারা।এতে এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
ফলে সারাদেশের ন্যায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর বিতরণ এলাকায় স্বল্প চাপ বিরাজ করছে।এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানের গ্যাস ব্যবহার ৫০% এর মধ্যে সীমিত আকারে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না।
এরপর বৃহস্পতিবার বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এবং কনভারশন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জাতীয়ভাবে গ্যাস সংকটের কারণে সিএনজি অ্যাসোসিয়েশন সিলেট বিভাগ ও জালালাবাদ গ্যাস লিমিটেড এর সাথে এক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক ১৩ আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে আগামী পাঁচদিন সকাল আটটা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এমন সিদ্ধান্তে শ্রমিকরা অসন্তোষ জানিয়ে মূলত বিক্ষোভ করছেন।এদিকে, ফিলিং স্টেশন মালিক এসোসিয়েশনের দায়িত্বশীলরা বলছেন, সকাল আটটার পর থেকে গ্যাস দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত চাপ খুবই কম পাওয়া যাচ্ছে।
এ ধরনের সিদ্ধান্ত প্রয়োজন হলে অন্তত জনগণকে আগে থেকে জানিয়ে পর্যাপ্ত সময় দিয়ে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে নেওয়া উচিত ছিল।জনদুর্ভোগের কথা বিবেচনা করে নগরের গুরুত্বপূর্ণ সিএনজি ফিলিং স্টেশন খোলা রেখেছেন মালিকরা৷

