সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান:-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ | সংবাদটি ২১ বার পঠিত

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসংক্রান্ত এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
সাকিব আল হাসান নিরাপত্তা পেলে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন, ওই প্রসঙ্গে জানতে চাওয়া হয় তথ্য উপদেষ্টার কাছে।
তিনি বলেন, উনি (সাকিব) এয়ারপোর্টে নামলে কেউ মব করবেন? উনি আইনগত বিষয় ফেস করে এলে সমস্যা দেখি না। উনি হাসিনার চেয়ে বড় অপরাধী না।
তথ্য উপদেষ্টা বলেন, হাসিনাও যদি দেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন। তবে হাসিনার মতো মাফিয়াকে আর দেখতে চাই না।

