চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হল ১০ লাখ মানুষকে
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৩ বার পঠিত

বন্ধ হয়ে গেছে অনেক এলাকার যান চলাচল।
তবে ঝড়টি উত্তর দিকে এগিয়ে যাওয়ায় বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এর আগে ডলফিনের কারণে চীনে সর্বোচ্চ মাত্রার লাল সতর্কতা জারি করা হয়েছিল। চলতি বছরে চীনে আঘাত হানা ঝড়গুলোর মধ্যে এটিকে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে।
তখন ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। প্রায় এক ঘণ্টা পর ঝড়টি আবার ঝেজিয়াংয়ের ওয়েনঝৌ শহরে আঘাত হানে। ঝড়টি স্থলে আঘাত হানার আগে প্রায় ৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, এ কারণে একটি সাধারণ টাইফুনের তুলনায় ডলফিনের স্থায়িত্ব তিন গুণেরও বেশি ছিল। ঝড়টির আকারও ছিল বড়।
ঝড়ের কারণে চীনের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ শহরে প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে ১ হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাইঝৌ শহরেও প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঝেজিয়াংয়ের রাজধানী হাংঝৌতে ঝোড়ো বাতাস ও বন্যার পানি থেকে নিরাপদে থাকতে আশ্রয় নিতে যাওয়া গাড়িচালকদের জন্য সরকারি সব পার্কিং এলাকায় পার্কিং ফি মওকুফ করা হয়েছে। উপকূলীয় ফুজিয়ান প্রদেশেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সামুদ্রিক কর্তৃপক্ষ কয়েক ডজন যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ করেছে। সমুদ্রে চলমান ১০০টির বেশি নির্মাণ প্রকল্পও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে ঝেজিয়াংয়ের কিছু এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সোমবার শানদং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। ঝড়টি দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় আরও কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে। এতে নিচু এলাকায় বন্যা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। ঝড়ের মধ্যে ঝেজিয়াংয়ের ওয়েনলিং এলাকায় ৯ বছরের একটি ছেলে সমুদ্রে ভেসে যাওয়ার পর নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় কয়েকটি গণমাধ্যম। তবে এখন পর্যন্ত চীনা কর্মকর্তারা কোনো মৃত্যুর খবর জানাননি। নিখোঁজ শিশুটির সন্ধানে কী ধরনের উদ্ধার অভিযান চলছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

