একাদশে ভর্তির শেষ সময় ১৫ সেপ্টেম্বর

প্রান্তডেস্ক:নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান।
সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের সময় তিনি এ তথ্য জানান।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। ২০২৫ সালে এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। একইভাবে ছাত্রের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। ২০২৬ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। ফলে জিপিএ-৫ কমেছে ১৯ হাজার ৯ জন।
এ বছর মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি। পাশাপাশি মোট কেন্দ্র বেড়েছে ২০১টি।

