প্রান্তডেস্ক:নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হন উভয়দলের ১০ নেতাকর্মী।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিনার দোকান এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় যুবদল নেতা আনোয়ার হোসেন (৩২), রিপন মিয়া (২৭), ফারুক (২৭), সিরাজপুর ৮নং ওয়ার্ডের ছাত্রশিবির সভাপতি ওসমান (২৪), সেক্রেটারি রিফাতসহ (২৫) অন্তত ১০ জন আহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।