বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ | সংবাদটি ২৯ বার পঠিত
প্রান্তডেস্ক:বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তরা নিজাম উদ্দিন শান্তকে ছুরিকাঘাতে করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট জেলা ২৫০ শষ্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

