সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী-আরিফুল হক চৌধুরী
ছবি: সংগৃহিত
তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই হাসপাতালের আধুনিকায়ন ও সেবার পরিধি বাড়াতে আমরা নানামুখী টেকসই পরিকল্পনা হাতে নিয়েছি, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
বুধবার (৩ জুন) বিকাল ৩টায় সভাকক্ষে সিলেট ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. শিব্বির আহমদ শিবলী, ডা. মো: শামীমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংবাদিক আফতাব চৌধুরী, কোষাধ্যক্ষ এম.এ. মান্নান, যুগ্ম কোষাধ্যক্ষ সুমন বণিক, সদস্য ডা. মো: আলতাফুর রহমান, মো: সিদ্দিকুর রহমান এডভোকেট, মো: মুজিবুর রহমান শওকত, এ.কে.এম. আহাদুস সামাদ, বশিরুল হক, এ.এইচ.এম. মোস্তাকিম চৌধুরী, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মো: নাসিম হোসেন, মো: ইমরান চৌধুরী, ডা. শামীম আহমদ, মো: হিজকিল গুলজার, তোফায়েল খান, এজাজ আহমদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু সহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পরিশেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।


