ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত হয়েছে : ২৬ মে, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ | সংবাদটি 0 View

এ সময় তিনি বলেন, ভারত যা চাইবে, তাই পাবে।
ট্রাম্প বলেন, সার্জিও, আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে। তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ।তিনি আমার বন্ধু।
তিনি আরো বলেন, ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তা দরকার হয়, তারা জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে, তাই পাবে।
নিজ দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে রেকর্ড গড়ছে। একই সঙ্গে তিনি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সেরা পররাষ্ট্রমন্ত্রী’ বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান ট্রাম্প। এ ছাড়া, মার্কিন দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী মোদিকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান বলেও জানা গেছে।
বিশ্লেষকদের মতে, শুল্ক ও বাণিজ্য নিয়ে সাম্প্রতিক কিছু মতবিরোধ থাকলেও, দুই দেশ এখন সম্পর্ক আরো শক্তিশালী করার চেষ্টা করছে।
সূত্র: এনডিটিভি

