সিলেটের বিভাগীয় কমিশনারকে ওএসডি, আরও দুই শীর্ষ কর্মকর্তা বদলি

প্রান্তডেস্ক:সিলেটের বিভাগীয় কমিশনারকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসাবে পদায়নের পাশাপাশি আরও দুই শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও গত ১৩ এপ্রিল অপর দুই কর্মকর্তাকে বদলির আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা।
এদিকে, ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়।
ওই দিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিনকে প্রেষণে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

