‘ট্রিগারে আঙুল আছে’, ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

হিজবুল্লাহজর যোদ্ধারা। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি যদি ইসরাইল লঙ্ঘন হলে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের ‘ট্রিগারে আঙুল’ রাখা আছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনী ও তাদের অবস্থানের বিরুদ্ধে তারা মোট ২ হাজার ১৮৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুর বিশ্বাসঘাতকতার আশঙ্কায় আমাদের যোদ্ধারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং ট্রিগারে আঙুল রেখেছে।’
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি সদ্য লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি।’
তিনি আরও বলেন, ‘দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকাল (বৃহস্পতিবার) ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’
তথ্যসূত্র: দ্য ডন

