সিলেট থেকে উদ্ধার হলেন ৪ স্কুল ছাত্রী

ছবি: এআই।
প্রান্তডেস্ক:প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে বের হয়ে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী বাস টার্মিনালের যাত্রীদের বসার স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিখোঁজ চার ছাত্রী দাবি করেছে- তারা সিলেটে বেড়াতে আসার উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছিল। তবে পরিবারের সদস্যরা বলছেন, মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি।
জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা। রাতেই চার ছাত্রীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

