হরমুজ প্রণালি বন্ধের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিলেন আইইএ প্রধান
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ | সংবাদটি ২৮ বার পঠিত

প্রান্তডেস্ক:মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালির সম্ভাব্য ঝুঁকি ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে এর বড় ধরনের প্রভাব পড়বে বিশ্ববাজারে- বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ- ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি)-এর প্রধান ফাতিহ বিরোল।
তিনি বলেন, বাজার এখনো এই ঝুঁকিকে পুরোপুরি গুরুত্ব দিচ্ছে না। তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির দাম বাড়তে পারে।
এশিয়ার বাজারে নতুন করে তেল, গ্যাসসহ জ্বালানি সরবরাহ কমে গেছে। এতে সরবরাহ ঘাটতির লক্ষণ দেখা দিতে শুরু করেছে।
এছাড়া অপরিশোধিত তেল রিফাইনারিতে পৌঁছাতে না পারলে কেরোসিন ও ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির ঘাটতি তৈরি হতে পারে।
এতে বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল, বিমান চলাচলে বিঘ্ন এবং শিল্প খাতে সরবরাহে সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে।

