মধ্যপ্রাচ্যে সংঘাত:শান্তি আলোচনায় রাশিয়ার পর চীনের ভূমিকা রাখার ঘোষণা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি: এএফপি
প্রান্তডেস্ক:ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রথমবারের মতো এ নিয়ে সরাসরি কথা বললেন শি জিনপিং। চীনের এই নেতা ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ শান্তি আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখতে চায়।
এর আগে গত রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের সময় মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, তারা তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজ ভূখণ্ডে রাখতে আগ্রহী।
মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বললেন, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে তাঁর দেশ একটি ‘গঠনমূলক ভূমিকা’ পালন করবে।
এর আগে ইসলামাবাদ বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্র এএফপিকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ক্ষেত্রে ইরান ‘গ্যারান্টার’ বা জামিনদারকে চায়। এই জামিনদার হতে বেইজিংকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইরানের মিত্র দেশটি পর্দার আড়ালে থেকে উদ্যোগ নিতেই বেশি আগ্রহী।

