ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ‘হযরত আলীর মাজার’ খ্যাত নীল মসজিদ
ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ক্ষতিগ্রস্ত এলাকায় এখন ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক মেয়ে শিশুকে টেনে বের করা হচ্ছে। জীবিত থাকলেও শিশুটি মারাত্মক আহত হয়েছে।
মাজার-ই-শরীফের রাহিমা নামে এক নারী সংবাদমাধ্যমকে বলেন, ভূমিকম্প আঘাত হানার পর আমার পরিবার ভয়ার্ত অবস্থায় ঘুম থেকে জেগে ওঠে। আমার মেয়ে চিৎকার করতে করতে নিচে নামে। আমার জীবনে আমি এমন শক্তিশালী ভূমিকম্প অনুভব করিনি। আমার বাড়ি কংক্রিটের, তাই কিছু হয়নি। কিন্তু যাদের বাড়ি মাটির, সেগুলো অক্ষত আছে কি না আমি জানি না।



