এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৫ বার পঠিত

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশনে হাইকমিশনার ইমরান হায়দার এনসিপি প্রতিনিধিদলকে স্বাগত জানান।
পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক আগ্রহের বিষয়ে মতামত বিনিময় করেন।
এনসিপির আহ্বায়ক ছাড়াও দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

