বাকৃবির নতুন উপাচার্য ড. এমদাদুল হক
ড. এমদাদুল হক চৌধুরী
প্রান্তডেস্ক:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়টির ২৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।
বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
তিনি সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। আগামী ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশ্ব ভেটেরিনারি ও পোল্ট্রি সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

